editor
প্রকাশিত: 11:16 AM, November 27, 2023
সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একদল নেতা কর্মী। পরে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়ায় তারা পালিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।
আজ রোববার ( ২৬ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী সুবিদবাজার এলাকায় হঠাৎ করে মশাল মিছিল বের করে।
এসময় পালটা মিছিল নিয়ে ওই এলাকায় আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাও বের হন এবং মশাল মিছিলকারীদের ধাওয়া করেন।
প্রায় পাঁচ মিনিট মিছিল শেষে রাজপথ ছাড়ার সময় তারা একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। তারা আলামত সংগ্রহ করছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে জানতে সুমনের মোবাইলে কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেন নি।
এস এ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে