editor
প্রকাশিত: 11:33 AM, November 27, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফুচকা খেয়ে বিষক্রিয়া! ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার নাকাশিপাড়ায় প্রাণ হারালেন ১ মহিলা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুসহ অন্তত ৫০ জন। ফুচকা বিক্রেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কি থেকে বিষক্রিয়া এবং মৃত্যু, তা জানতে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গোটা ঘটনায় আতংকিত এলাকাবাসী।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মরকখোলা এলাকায় ফুচকার ডালা নিয়ে বসেছিলেন এক বিক্রেতা। অনেকেই তাঁর থেকে ফুচকা খান। স্থানীয় সূত্রে প্রকাশ, ফুচকা খাওয়ার পরই তাঁরা অসুস্থ বোধ করতে থাকেন। একে একে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। রাতভর বমি, জ্বর, পেটব্যথার যন্ত্রণায় ছটফট করছিলেন তাঁরা।
শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে উষা ওঝা নামে মধ্যবয়স্ক এক মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানান্তরিত করা হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
এদিকে হাসপাতালে অসুস্থদের ভিড় বাড়ছে বলে খবর। কিভাবে ফুচকা থেকে এমন মর্মান্তিক মৃত্যু, তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা। আপাতত ওই ফুচকা বিক্রেতার কঠোর শাস্তির দাবিতে সরব তাঁরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন