editor
প্রকাশিত: 2:41 PM, November 27, 2023
সিলেটে মাদক মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৭ নভেম্বর) সিলেট সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামী আয়লাফ আহমদ (৫৫) গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের বাসিন্দা। সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিজ্ঞ কৌঁসুলি মোহাম্মদ নিজাম উদ্দিন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ আগস্ট আসামী আয়লাফ আহমদ বিক্রয়ের উদ্দেশে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আসামীর বসতঘর থেকে ৫হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২লাখ ২৮হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭লাখ ৩২ হাজার ৫শ’ টাকা হবে বলে মামলার প্রতিবেদন থেকে জানা যায়।
কৌঁসুলি নিজাম উদ্দিন জানান, আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; তা অনাদায়ে আরও এক মাস সশ্রম কারাদণ্ডাদেশ এবং আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়