editor
প্রকাশিত: 7:00 PM, November 27, 2023
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদল নেতা আব্দুর রউফের সন্ধান দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, গতকাল শনিবার রাত ৯ টা থেকে রউফের কোন খোঁজ খবর পাচ্ছে না তার পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীরা। আমরা এ ঘটনায় উদ্বিগ্ন ও শঙ্কিত। আমরা মনে করছি সারাদেশে ভোটাধিকার ও গনতন্ত্রের জন্য লড়াইরত বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের যেমনি ভাবে গুম, খুন, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে তার ধারাবাহিকতায় ভয়ের পরিবেশ তৈরি করার জন্য সরকারের আজ্ঞাবহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফকে তুলে নিয়ে গেছে।
এ ঘটনায় রউফের পরিবার, আমরা দলীয় নেতাকর্মী ও সিলেটবাসী উদ্বিগ্ন। আমরা প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি অনতিবিলম্ব রউফকে জনসম্মুখে উপস্থাপন করার জন্য। আর যদি তার নামে কোনো ফরমায়েসী মামলা থেকে থাকে তাহলে তাকে আদালতে সোপর্দ করার জন্য। অন্যতায় সিলেটবাসী এর সমুচিত জবাব দিতে বাধ্য হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন