editor

প্রকাশিত: 11:27 AM, November 28, 2023

মনোনয়ন পেয়ে ৭ দিনের সফরে সিলেটে মন্ত্রী ইমরান, বিমানবন্দরে সংবর্ধনা

মনোনয়ন পেয়ে ৭ দিনের সফরে সিলেটে মন্ত্রী ইমরান, বিমানবন্দরে সংবর্ধনা

জৈন্তাপুর প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪-আসনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেয়ে ৭-দিনের সরকারি সফরে সিলেটে ফিরেছেন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন থেকে ৬ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

সোমবার (২৭ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী এয়ারপোর্টে পৌঁছালে মন্ত্রীকে শতশত দলীয় নেতাকর্মী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দীন খান, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা পরিষদ সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব আলী কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, শাহেদ আহমেদ, জেলা পরিষদ সদস্য সুবাশ দাশ, গোয়াইনঘাট পূর্ব আলীর গাও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নন্দিরগাও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান আমীরুল, পশ্চিম জাফলং ইউনিয়ন চেয়ারম্যান মামুন পারভেজ সহ জেলা ও মন্ত্রীর নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সোমবার (২৭ নভেম্বর) মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির স্বাক্ষরিত এক সফরসূচিতে তা জানানো হয়। এ সময়ে তিনি তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

সফরসূচিতে বলা হয় সোমবার রাত নয় ঘটিকার সময় সিলেট এসে পৌছবেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

বুধবার (২৯ শে নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি পরিদর্শন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ আসন হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।

এরপর আগামী ৪ঠা ডিসেম্বর পর্যন্ত গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। সেই সাথে এই দুই উপজেলায় আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও যৌথ কর্মী সভায় যোগদান করবেন।

সর্বশেষ সোমবার (৪ ডিসেম্বর) রাতে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তাঁর সফরসঙ্গী সাথে থাকবেন।।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন