editor
প্রকাশিত: 11:33 AM, November 28, 2023
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
সোমবার (২৭ নভেম্বর) রাতে পৌর শহরের বাদেমনসুর নিজ বাসায় দলীয় নেতাকর্মী, সমর্থকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। মতবিনিময় সভায় সফি আহমদ সলমান বলেন, উপজেলার সর্বস্থরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’
এ উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে আমার জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি। কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা চেয়ে প্রজ্ঞাপন জারি করার জন্য স্থানীয় সরকার বিভাগের নিকট তাঁর আবেদনটি পাঠিয়েছেন বলে জানান তিনি।
এর আগে সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নসংগ্রহ করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মুহিম খাঁন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক ইকবাল হোসেন রিজন, সদস্য সচিব আবুল মনসুর রাজন, ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সফি আহমদ সলমান উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান ছিলেন এবং গত উপজেলা পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থী আ স ম কামরুল ইসলাম কে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।
উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন