editor
প্রকাশিত: 3:26 PM, November 28, 2023
আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। দায়িত্ব পালন করেছেন সিলেট জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটরের।
২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের (নবম, দশম ও একাদশ) জাতীয় সংসদ ও সর্বশেষ সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করলেও ছিলেন দলের মনোনয়ন বঞ্চিত। তবে দলীয় নির্দেশনার বাইরে যাননি তিনি। নির্বাচন থেকে বিরত থেকে কাজ করেছেন নৌকার বিজয়ে।
এবারও সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাইলেও বঞ্চিত থাকতে হয়েছে তাকে। তবে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য স্বতন্ত্রদের প্রার্থীদের বিষয়ে নমনীয়তার ইঙ্গিত দেন।
সেই সুবাদে সোমবার (২৭ নভেম্বর) সিলেট-১ ও ৩ দুইটি আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এ আসনটিতে আওয়ামী লীগ নৌকা প্রতীকে দলীয় প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আবারও মনোনয়ন দিয়েছে। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসে, তবে এ আসনটিতে ড. মোমেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য বিএনপি না এলেও ফাঁকা মাঠ পাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভোটের লড়াইয়ে পাচ্ছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী।
সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বাংলানিউজকে বলেন, দলীয় প্রার্থী থাকলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রেখেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তাই নির্বাচনে আসা। তবে নৌকা নিয়ে নির্বাচন করতে পারলে খুশি হতাম। কেননা, নৌকা কেবল আমার দলের প্রতীক-ই নয়, আদর্শের প্রতীক।
তিনি বলেন, আওয়ামী লীগের দুঃসময়েও ছাত্ররাজনীতি করেছি। ছাত্র রাজনীতি থেকে জেল-জুলুম সহ্য করে এসেছি। আর ড. মোমেন ৩৭ বছর ছিলেন দেশের বাইরে। পাঁচ বছর আগে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রিত্ব পাওয়া স্বত্বেও সিলেটের মানুষের জন্য কিছুই করতে পারেননি তিনি। তাই শেষ সময়ে এসে সিলেটের মানুষের জন্য কিছু করে দেখাতে চাই। তৃণমূলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ পাশে থাকবেন, আমার বিশ্বাস।
এবার নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে নৌকার বিরুদ্ধে দলীয় কোনো নেতা প্রার্থী হলে এবার শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের এমন প্রশ্রয়ে এবার মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।
সেই সুবাদে প্রার্থী হয়েছেন মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার বিকেলে তার ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে লিখেন- ‘আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি। ’
এ প্রসঙ্গে জানতে সিলেট-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন দিলেও ব্যস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি।
দেশের রাজনীতিতে একটি মিথ প্রচলিত রয়েছে, সিলেট-১ আসন থেকে যে দল নির্বাচিত হয়, তারাই সংসদ গঠন করে। স্বাধীনতার পর থেকে সিলেট-১ আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে। ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে। একাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এ কে আব্দুল মোমেন।
এর আগে, টানা দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন ড. মোমেনের অগ্রজ সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিত।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়