editor
প্রকাশিত: 7:19 PM, November 28, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৩২ (জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা) নিয়ে গঠিত সিলেট-৪ আসনে বর্তমান সাংসদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করায়, অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান,যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।
গণমাধ্যম পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের অহংকার গৌরব প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদকে পুনরায় নৌকা প্রতীককে মনোনীত করায়। তিনি আশাবাদ ব্যাক্ত করেন জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কম্পানীগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থার মূল্য অতীতের মত আগামীতেও দিতে সক্ষম হবে। সেই সাথে আসন্ন ৭ই জানুয়ারি ভোট গ্রহনের দিন দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ইমরান আহমেদকে বিপুল ভোটে নির্বাচিত করে সপ্তমবারের মত জাতীয় সংসদে পাঠাবে।
উল্লেখ্য, রবিবার (২৬শে নভেম্বর) বিকেল ৪ টায় রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২৯৮জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন