editor
প্রকাশিত: 11:51 PM, November 28, 2023
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর টিলাগড়স্থ ইউসেফ অফিসে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তাহিরপুর সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব তারা মিয়ার সভাপতিত্বে ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীরা রেজা এবং সিলেট আইনজীবী সমিতির সহ সম্পাদক এম এইচ এম ওয়াসীম যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মধ্যনগর উন্নয়ন পরিষদ সিলেটের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কাশেম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট বিজিত নাথ তালুকদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মনোরঞ্জন তালুকদার, মধ্যনগর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি আমিনুর ইসলাম, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিশির সরকার, তাহিরপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মোশাররফ শান্ত, সাবেক সাধারণ সম্পাদক রজত ভুষন তালুকদার, সালাউদ্দিন, সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রুখন মিয়া, তাহিরপুর ছাত্র পরিষদ সিলেটের সভাপতি নাজির হোসেন, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ লিমন, সদস্য কায়কোবাদ, এম সি কলেজ ছাত্রলীগ নেতা সীমান্ত তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেলুয়ার হোসেন। পবিত্র গীতা পাঠ করেন রিপন সরকার। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এডভোকেট রনজিত সরকারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন