editor
প্রকাশিত: 11:37 AM, November 29, 2023
স্মার্ট বাংলাদেশে’র স্বপ্নদ্রষ্ট্রা, সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র আস্থাভাজন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-০২ ( বিশ্বনাথ-ওসমানীনগর) নির্বাচনী আসনে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নৌকা ও শফিক চৌধুরী’র সমর্থনে বিশ্বনাথ-ওসমানীনগরের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের উদ্যােগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃটেনে।
সভাটি (২৮ নভেম্বর) মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে বিশ্বনাথ ও ওসমানী নগর বাসীর আয়োজনে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগে’র দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ ও জনসংযোগ বিষয়ক-সম্পাদক রবিন পালের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনে’র মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ভাই’র বড় ভাই আজাদ বকত চৌধুরী।
এসময় সিলেট-০২ আসনে নৌকা’র মাঝি জননেতা শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনে’র মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ভারচ্যুয়ালী যুক্ত হয়ে মুঠোফোনে বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা প্রবাসীদে’র পরম বন্ধু জননেতা শফিকুর রহমান চৌধুরী তথা নৌকা মার্কা’র প্রার্থী মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা’র প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আ’লীগে’র সভাপতি সুলতান শরীফ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগে’র সহ-সভাপতি জালাল উদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগে’র সহ-সভাপতি, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্যে’র সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগে’র সহ-সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ-আজিজুর রহমান, সাংগঠনিক-সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক-সম্পাদক এম এ শাহ রব, ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।
উপস্থিত ছিলেন, নুরুল হক লালা মিয়া, আলতাফুর রহমান মোজাহিদ, আনছার আলী, মাশূক ইবনে আনিস, স্পিকার আহবাব হোসেন, ছুরুক মিয়া, মোবারক আলী, সেলিম আহমদ চৌধুরী, মকদ্দুস আলী, ইলিয়াস মিয়া, মজনু মিয়া, কবি আব্দুল হান্নান, সায়েদ আহমদ সাদ, সেলিম খাঁন, মাহতাব আলী মতব, রাজু মন্তর, আহাদ চৌধুরী বাবু, আবুল লেইস, মনির আলী, বাবুল খাঁন, আমিনুল হক জিলু, আব্দুর রূপ, আসাদুর রহমান আসাদ, মোস্তাফিজুর রহমান সেলিম, সৈয়দ তাজিদুর রহমান মান্নান, রুহুল আমিন দুলন, শামীম আহমদ, অরুক চৌধুরী, জামাল খাঁন, আনোয়ার খাঁন, শাহজাহান মেম্বার, মুহিব রহমান, জুবায়ের আহমদ তুরন মিয়া, দিপঙ্কর তালুকদার, শরিফ আলী, আব্বাস আলী, খছরু মিয়া, নিজাম আহসদ, লিটন চৌধুরী, মিঠু চৌধুরী, খলকু মিয়া, জাফর আহমদ, দারা মিয়া, রাজু খাঁন, বাবর খাঁন, তপু চৌধুরী, শরিফ চৌধুরী, সেলিম মিয়া, আব্দুল আজিজ সুমন, মিজানুর রহমান, রনি তালুকদার, দেওয়ান সুমন খাঁন, আজিজুল মিয়া, মোজাহিদ লিটন, সালমান রাব্বানী, পারভেজ আহমদ, মাসুম রশীদ, আব্দুল হাদি, দেওয়ান সুহেল খাঁন, আব্দুল হালিম মাসুম, মিয়াদ আহমদ তালুকদার, হোসাইন আহমদ, রাসেল আহমদ, মুহিবুর রহমান, জাহাঙ্গীর আহমদ, শেখ সেবুল, জুবায়ের আহমদ জয়, বুরহান রাব্বানী, মিসবা আহমদ, সায়েম আহমদ প্রমুখ।
পরিবারে’র পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিক চৌধুরী’র ছোট ভাই, যুক্তরাজ্য আওয়ামী লীগে’র সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী হামিদুর রহমান চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন