editor
প্রকাশিত: 4:45 PM, November 29, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: টানা ১৭ দিনের লড়াই শেষে ভারতের উত্তরাখন্ডের উত্তর কাশী থেকে উদ্ধার করা হয়েছে ৪১ জন শ্রমিককে।
বুধবার (২৯ নভেম্বর) সকলকেই ভারতীয় বিমান বাহিনীর বিশেষ কপ্টার করে নিয়ে যাওয়া হল হৃষিকেশ এইমসে। যদিও প্রতিটি শ্রমিকই সুস্থ রয়েছে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তারপর ও তাদের সকলের আরও একবার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে বলেই জানা গেছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) রাতেই এই ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) হাসপাতালে শ্রমিকদের সঙ্গে দেখা করেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। সেখানে তিনি শ্রমিকদের হাতে ১ লক্ষ টাকা করে তুলে দেন।
হাসপাতালে সূত্রে জানা গেছে, এইমসে এই শ্রমিকদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। ঘটনাস্থল থেকে হৃষিকেশের দূরত্ব ১৫০ কিলোমিটার। শ্রমিকদের যাতে এই লম্বা পথ যেতে অসুবিধা না হয় সে জন্যেই বিমান বাহিনীর কপ্টার ব্যবহার করা হয়েছে। কপ্টারে ও তাদের সঙ্গে চিকিৎসকের একটি দল ছিল।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন