editor
প্রকাশিত: 7:28 PM, November 29, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: যন্ত্রচালিত ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ আরোহীর।
বুধবার (২৯ নভেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে যন্ত্রচালিত ভ্যান এবং ডাম্পার মুখোমুখি চলে আসায় সংঘর্ষ ঘটে।
মৃত্যু হয় জীবনদীপ বাউল দাস (২৬), মঙ্গলদীপ বাউল দাস (৩২), বিশ্বজিৎ রায় (৩৫) এবং দিবাকর সিং (২২) এর। মৃতদের প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার অন্তগর্ত সিয়াপুর গ্রামে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪জনে মোটর ভ্যানে ঢালাই মেশিন চাপিয়ে ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন। কংসারিপুর মোড়ে জাতীয় সড়কে ওঠার মুখেই একটি ডাম্পারের মুখোমুখি হয়ে যায়। ডাম্পারটি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘাতক ডাম্পারটিকে ধরার জন্য গুড়াপ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন