editor

প্রকাশিত: 2:05 PM, December 1, 2023

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ নেতৃবৃন্দকে গ্রেফতারে সিলেট ছাত্রদলের নিন্দা

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ নেতৃবৃন্দকে গ্রেফতারে সিলেট ছাত্রদলের নিন্দা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ানোর রহমান রাব্বী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ ও ওয়াহিদ নামক জনৈক পথচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা ক্রমশ ঘনিয়ে আসছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করতে বিরোধী মতের নেতাকর্মীদের গণগ্রেফতার চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহকে সাথে নিয়ে ওনার এক আত্মীয়ের সাথে দেখা করতে গেলে তারা ২ জনকে গ্রেফতার করে পুলিশ, পাশাপাশি ২১ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ানুর রহমানকে শাহপরান থানা পুলিশ ও একজন পথচারী আকাশকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বদৌলতে জানতে পারি যে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ ৩ ছাত্রদল নেতা ও একজন পথচারীকে মশালের বাঁশ ও ককটেল সহ গ্রেফতার দেখিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
কতোটা দেওলিয়া হলে পুলিশ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক তুখোড় ছাত্রনেতা ফজলে রাব্বি আহসানসহ গ্রেফতার কৃতদেরকে ককটেল ও মশালের বাঁশ সহ গ্রেফতার দেখাতে পারে, আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঠেকাতে পারবেন না, ইতিমধ্যেই আমাদের নেতা সাম্য ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে গ্রেফতার হতে হতে সর্বশেষ যে নেতা থাকবে সে-ই এই চলমান আন্দোলনের নেতৃত্ব দিবে, আমরা সেই ধারাবাহিকতায় চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছি।
নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দ্রুত ক্ষমতা থেকে বিদায় নিন, অন্যথায় গণবিষ্ফোরণে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে