editor
প্রকাশিত: 4:41 PM, December 2, 2023
মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মো. কাওছার আলী নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সিলেট সদরের বাগমারা ইসলামপুর মেজরটিলাস্থ মসজিদ প্রাঙ্গনে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ ওয়াজ মাহফিলে বক্তারা বলেছেন, আমরা আল্লাহ ও তার রাসুল সা: নির্দেশিত পথ থেকে দূরে সরে গেছি। এতে করে সমাজ আজ একটি অগ্নি পরিক্ষায় অবতীর্ণ হয়েছে। এ থেকে মুক্তি পেতে সমাজের সর্বত্র কোরআনের রাজ কায়েম করতে হবে। বক্তারা মসজিদ-মাদ্রাসার উন্নয়নে সমাজের সর্বস্থরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
জকিগঞ্জ উপজেলার জামেয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা রেজাউল করীম জালালী এবং মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী মোহাম্মদ কাওছার আলীর পৃথক পৃথক সভাপতিত্বে এ ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিলেট ধনুকান্দি মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা মুশতাক আহমদ খান।
ওয়াজ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া হুসাইনিয় দলদলি এর মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল র. মাদ্রাসার শিক্ষক মাওলানা আতাউল হক, তাবলীগ জামাতের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল করিম বিন মুশাহিদ, মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন সিরাজী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ মজুমদারপাড়া এর শিক্ষা সচিব মাওলানা জুবায়ের আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম, সিলেট কালেক্টরেক্ট জামে মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ শাহ আলম, উলুমিল কুরআন মাদ্রাসার হাফিজ মাওলানা মহি উদ্দিন কুবাজপুরী, সৈয়দ কাওছার আলী মাদ্রসার নায়েবে মুহতামিম হাফিজ সৈয়দ মো. সোয়েব আলী, মাদ্রাসার শিক্ষক হাফিজ আব্দুর রহিম, বিশিষ্ট সমাজসেবী মো. আহমদ আলী, বিশিষ্ট হাজী আনোয়ার মিয়া, মাওলানা আব্দুল বারী জিহাদী, মাওলানা জালাল আহমদ, হাফিজ তাজুল ইসলাম, হাজী মুহিবুর রহমান।
দিনব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মো. সুরুজ আলী ও সৈয়দ মো. মশাহিদ আলী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন