editor
প্রকাশিত: 4:52 PM, December 2, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত টিআর (২য় পর্যায়) কর্মসূচির আওতায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসু’র ভিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি’র পক্ষ থেকে ১২০টি এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও ঈদগাহ- মন্দিরে ৬০ লাখ টাকার আর্থিক অনুদানের ফরম বিতরণ করা হয়েছে।
শনিবার (২ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১২০টি প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা করে মোট ৬০ লাখ টাকার এ অনুদানের ফরম বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও এমপি’র অফিসের উপদেষ্ঠা নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবু’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আহবাব হোসেন রাসেলের পরিচালনায় বক্তব্য দেন বাবনিয়া নিজামিয়া হাসিমপুর মাদ্রাসার সুপার মাওলানা আহসান উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, শিক্ষক ফয়জুর রহমান ফজির, এমপির অফিস সহকারী শেখ রুহেল, এমপির প্রতিনিধি হোসেন মনসুর। এসময় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি শফিকুল ইসলাম জাহেদ, সাহেদ নূর, আব্দুল লতিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদের মাধ্যমে কুলাউড়ার জনগণ শিক্ষা-প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে। তারা আরো বলেন, এরআগে কোন এমপি’র সময়কালে এভাবে প্রকাশ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোন বরাদ্দ দেয়া হয়নি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে