editor
প্রকাশিত: 5:21 PM, December 2, 2023

বাদাঘাট উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরের দিকে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বিশ্বে আজ রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই এক যুগে বাংলাদেশকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বাংলাদেশে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। নতুন বাংলাদেশের রূপকার হিসেবে সরকারের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ণাঙ্গ আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে তিনি একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের আরও উন্নত ও সমৃদ্ধ হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ সারাবিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সেই অর্জন ধরে রাখতে এবং উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এবং সাবেক চেয়ারম্যান আফতাফ উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তুজা, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, সহ সভাপতি আবুল খায়ের, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জী শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, আলমগীর কোখন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উওর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক উদ্দিন, সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উওর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারন সম্পাদক বাবুল মিয়া, তাহিরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সভাপতি জিল্লার রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মৎসজীবীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রুম্মন মিয়া, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ লিমন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন, বিপ্লব হাসান ইমন প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়