editor
প্রকাশিত: 3:51 PM, December 3, 2023
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ে মতবিনিময় কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) থেকে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক বলেন, সিলেটের সংবাদিকদের সাথে আমার পারিবারিক সম্পর্ক। বিগত ৪২ বছর যাবত আমি দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের সেবার করে আসছি। সেই সেবামূলক কার্যক্রমে আপনারা আমাকে সবসময় সহযোগিতা করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিগত দিনের মত আমাকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি প্রত্যাশা করছি। আপনাদের সহযোগিতায় আমি সিলেট-৩ সংসদীয় আসনে মানুষের উন্নয়নে আমৃত্য কাজ করে যেতে চাই।
তিনি গতকাল রবিবার (৩ ডিসেম্বর) মধুবন সুপার মার্কেটস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নতুন কার্যালয়ের রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে এসোসিয়েশনের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, এসোসিয়েশনের সদস্য ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, আবু বক্কর, মামুন হোসেন, আজমল আলী, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন