editor
প্রকাশিত: 11:27 AM, December 5, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাইয়ে প্রয়াত সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদা মনের মানুষ ও শহীদ পরিবারের সন্তান গাজী শাহজাহান চিশতি এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা লাখাই প্রেসক্লাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুর লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া মাহফিল ও শোক অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিক ইকবাল শামসি।
শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ জালাল আহমেদ। প্রয়াত সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি এম এ মতিন, সশস্ত্র বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালেহউদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মাসুক তালুকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেসা বেগম,বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম মালু,লাখাই উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি হাজী মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন,সহ সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, প্রয়াত সাংবাদিক গাজী শাহজাহান চিশতির কন্যা খাইরুন নেসা চিশতি পপি,মুসা তালুকদার, শারফিন চিশতি প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, প্রয়াত সাংবাদিক গাজী শাহজাহান চিশতি ছিলেন একজন নির্লোভ,নিরহংকারী ব্যক্তি। সাদা মনের মানুষ গাজী শাহজাহান চিশতি বহুগুণে গুণান্বিত। তাঁর প্রয়ানে আমরা একজন নিবেদিত প্রান মানুষকে হারালাম। সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার পরিবারের সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন