editor

প্রকাশিত: 5:58 PM, December 5, 2023

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ও সকল শাখা কমিটির সমন্বয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউনিয়নের সভাপতি হাজী রুনু মিয়া মঈন

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৩২৬ এর জিন্দাবাজার সমবায় ভবনস্থ প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরি কমিটি ও সকল শাখা কমিটির সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রুনু মিয়া মঈন।

ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, সদস্য সৈয়দ মখদ্দছ আলী, ফয়জুল মিয়া, শাহাব উদ্দিন শাবু, মো. আব্দুল্লাহ, মো. সাহিদ আহমদ, আব্দুল হক, মো. মাহবুবুর রহমান শফিক, মনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন সোহাগ, মো. শফিক আহমদ, তামাবিল শাখার সম্পাদক মো. বদরুল ইসলাম, সদস্য মাছুম আহমদ শামীম, সাজিদুর রহমান কুটি, খালেদ আহমদ, বাকের আহমদ, সাজু আহমদ, আরমান আলী, হেলাল আহমদ, রশিদ আহমদ, মোগলাবাজার শাখার শাহিন আহমদ, কটালপুর শাখার রায়হান আহমদ, হেতিমগঞ্জ শাখার শাহাব উদ্দিন, কোর্ট পয়েন্ট শাখার সম্পাদক উসমান গণি, সদস্য সিরাজ উদ্দিন, আনিছ আহমদ, কয়েছ আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে হাজী রুনু মিয়া মঈন বলেন, আমরা চালক শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। কিন্তু কিছু সংখ্যক দৃষ্কৃতিকারী আমাদের চলমান কার্যক্রমকে বানচাল করার লক্ষে উঠে পরে লেগেছে। সেই সকল দৃষ্কৃতিকারীদের সমুচিত জবাব দিতে হবে।

তিনি বলেন, চালক শ্রমিক ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও কতিপয় শাহাব উদ্দিন বিগত ২০২২ সালে একটি নির্বাচনী মামলা দায়ের করেন। যার রায় প্রকাশ হয় ২০২৩ সালের ২৮ নভেম্বর। নিম্ন আদালত বাদীর পক্ষে রায় প্রদান করায় আমরা মহামান্য আপিল ট্রাইব্যুনাল ঢাকায় উক্ত নির্বাচনী মামলা ১৬/২০২২ ইংরেজি নিম্ন আদালতের রায় স্থগিত চেয়ে আবেদন করলে আপিল ট্রাইব্যুনাল ঢাকা উক্ত মামলার রায় স্থগিত করে গত ৪ ডিসেম্বর ২০২৩ ইংরেজি আদেশ প্রদান করেন।

তিনি হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সকল শাখার নেতৃবৃন্দকে সংগঠনের নিয়মনীতি মেনে এবং কতিপয় দৃষ্কৃতিকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন