editor
প্রকাশিত: 7:02 PM, December 5, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও সিলেটের দৈনিক উত্তরপূর্বের সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও ভূমিকা রাখেন। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে। কারণ গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় কৌলাস্থ নিজ বাড়িতে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।
তিনি বলেন, কুলাউড়ার পাশ্ববর্তী অনেক উপজেলায় যে উন্নয়ন হয়েছে সেইরকম উন্নয়ন কুলাউড়ায় হয়নি দলীয় সাংসদ না থাকায়। তিনি সাংসদ নির্বাচিত হলে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর ও পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন৷ এছাড়া কুলাউড়ার যানজট নিরসন ও কুলাউড়ার রেলওয়ে জংশন স্টেশনের পুরনো ঐতিহ্য ফিরেয়ে আনাসহ কুলাউড়ার সামগ্রিক উন্নয়নে দলীয় নেতৃবৃন্দ ছাড়াও কুলাউড়ার সুধী সমাজ নেতৃবৃন্দদের নিয়ে কাজ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে সহযোগিতার আহবান জানান। এসময় তিনি কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
শফিউল আলম নাদেল আরো বলেন, বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেশ আর কখনও পথ হারাবে না।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন