editor

প্রকাশিত: 8:12 PM, December 6, 2023

কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা: ব্যারিস্টার আরশ আলী

কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা: ব্যারিস্টার আরশ আলী

বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সিলেট জেলা শাখার উদ্যোগে শাখার প্রাক্তণ সম্পাদক ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী বলেছেন, প্রয়াত কমরেড ধীরেন সিংহ ছিলেন একজন আদর্শিক নেতা। তিনি বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) এর সকল কার্যক্রমকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার জীবনের অনেক চাওয়া-পাওয়ার মধ্যে অন্যতম ছিল দলের জন্য কাজ করে যাওয়া। বাস্তবে তিনি তা করে গেছেন। আজ তিনি আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুর ১ বছর হয়ে গেছে। তিনি প্রয়াত কমরেড ধীরেন সিংহ এর মতো নেতৃবৃন্দকে দলের উন্নয়নের লক্ষ্যে তার আদর্শ বুকে লালন করে কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সিলেট জেলা শাখার উদ্যোগে শাখার প্রাক্তণ সম্পাদক ও কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড ধীরেন সিংহ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অধ্যক্ষ ব্রজ গোপাল চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মশাহিদ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সভাপতি সিকন্দর আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এম কিবরিয়া চৌধুরী, গণতন্ত্রী পার্টির জেলা সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের নেতা কমরেড রনেন সরকার, সাম্যবাদী দল সিলেট জেলা শাখার নেতা সজল রায়, কমরেড শেখর বোধ, কমরেড আজাদ মিয়া, প্রয়াতের পুত্র ধীমান সিংহ প্রমুখ।

স্মরণ সভার শুরুতে কমরেড ধীরেন সিংহ এর প্রতিকৃতিতে দলীয়ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল), গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ এর নেতৃবৃন্দ। এছাড়াও বামফ্রন্ট এর পক্ষে শ্রদ্ধা জানান সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), কমিউনিস্ট লীগসহ প্রমুখ দলীয় নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন