editor
প্রকাশিত: 2:17 PM, December 6, 2023
স্টাফ রিপোর্টার: সকলক্ষেত্রে নারীদের সমান অধিকার, নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং এর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করায় সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী অধিকার কর্মী রুমানা আক্তার পলিকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটি। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর, ২০২৩) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমাজ থেকে যৌন সহিংসতা, ধর্ষণ, ইভটিজিং এবং আইনি ও সামাজিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী অধিকার কর্মী রুমানা আক্তার পলি যেভাবে সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তা প্রশংসার দাবিদার। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি আজ রুমানা আক্তার পলিকে সংবর্ধিত করায় আমি নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাচ্ছি।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী অধিকার কর্মী রুমানা আক্তার পলি বলেন, বাংলাদেশে এখনো নারীরা লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের পারিবারিক আইনে সমান অধিকার নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। নারীরা এখনো পারিবারিকভাবে নির্যাতিত এবং ধর্ষণ ও ইভটিজিংসহ যৌন সহিংসতার শিকার হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারী ক্ষমতায়নে কাজ করছেন। সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সমতার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম এবং দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান। এসময় আরও রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, সহ-সভাপতি শ্যামল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রলীগ নেত্রী ও নারী অধিকার কর্মী রুমানা আক্তার পলি’র হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও নেতৃবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন