editor
প্রকাশিত: 3:27 PM, December 7, 2023
সিলেটে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বলেছেন, ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সংগৃহীত মুক্তিযুদ্ধের ছবি দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। একটি ছবির মাধ্যমেই সঠিক ইতিহাস উপস্থাপন করা যায়। এক সময় আমরা থাকবো না। কিন্তু এই ছবিগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর এই কাজটি করে গেছেন আতাউর রহমান আতা। যিনি দীর্ঘ ৫০ বছর ধরে ফটো সাংবাদিকতার মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিবছর সিলেটের বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য মুক্তিযোদ্ধের আলোকচিত্রী প্রদর্শনী করে থাকেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিজয়ের মাস উপলক্ষে নগরীর ২৩নং ওয়ার্ডের মেন্দিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ১৫ তম মুক্তিযুদ্ধের আলোকচিত্রী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও প্রদর্শনী কমিটির সদস্য সচিব ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান মুন্না, জাবেদ আহমদ জীবন, মো. সুহেল রানা, লিলু মিয়া, বিদ্যালয়ের শিক্ষক হাসিনা আক্তার দিবা, সুস্মিতা চৌধুরী উম্মে হাবিবা মজুমদার, সঞ্জিতা দে, নুরুন নাহার প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়