editor
প্রকাশিত: 4:48 PM, December 7, 2023
বিএনপি কেন্দ্র আহুত ১০ম দফা টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর সুবিদবাজার এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রাসেল আহমদ, যুবদল নেতা দুলাল আহমদ, শাহেদ আহমদ, শাহেল রহমান, রিপন চৌধুরী, এম এ হাসান, নূর মোহাম্মদ খান তাইফুর, হোসেন আহমদ, কবির হোসেন, মাহতাব আহমেদ, কামাল হোসেন, আব্দুল আলীম, সাইফুল ইসলাম, মুজিবুল হক রাহাত, হুমায়ূন কিবরিয়া জুনেল, আমিনুল হক তুহিন, সালেক খান, সামাদ হোসেন সাজু, প্রদীপ পাল, বাবলা আহমদ, লায়েক আহমদ, পারভেজ আহমদ, রাজন আহমদ, তানজিম হোসেন লিটন, শহিদুল ইসলাম, রাশেদ মিয়া ও নাজমুল ইসলাম প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- এদেশে গণতন্ত্রের বিজয় সময়ের ব্যাপার মাত্র। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবেনা। আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবেনা। যারা পাতানো নির্বাচনে অংশ নিবে তারা জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবে। ফরমায়েসী তফসিল বাতিল ছাড়া বাকশালী সরকারের শেষ রক্ষা হবেনা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন