editor
প্রকাশিত: 6:49 PM, December 7, 2023
প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনে ইউনিসেফ ও শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় উপস্থিত শিশুদের ধন্যবাদ জানিয়ে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, ‘‘ইউনিসেফ ও বিডিনিউজ-এর এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত। অনেকেই পড়াশোনা করেও সাংবাদিক হতে পারে না। তোমরা সাংবাদিকতায় না পড়েও এ সুযোগ পেয়েছ; তাই এই আয়োজনকে সাধুবাদ জানাই।’’
নিজস্ব মেধা ও যোগ্যতা থাকলে নিজেকে অবশ্যই লক্ষ্যে পৌঁছানো যায় দাবি করে মেয়র বলেন, ‘‘তাই তোমাদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। তোমরাও নিজেদের সাংবাদিক হিসেবে গড়ে তুলতে পারবে। সিলেটে মেয়ে সাংবাদিকের সংখ্যা কম। কিন্তু আমরা চাই ছেলেদের সংখ্যা যত হবে মেয়েদের সংখ্যাও তত হোক। আমি মেয়র হিসেবে তোমাদের যেকোনো প্রয়োজনে আমি তোমাদের পাশে আছি ও সর্বোচ্চ সহযোগিতা করব। আমি চাই এই কর্মশালা থেকে আগামী দিনে ৮০ ভাগই বড় সাংবাদিক হয়ে গড়ে উঠবে।’’
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী শিশু সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ‘‘কর্মশালার অংশগ্রহণকারী শিশুদের মনযোগ দিয়ে প্রশিক্ষণ শেষ করতে হবে। আমরা এ রকম সুযোগ কখনও পাইনি। আশা করি তোমরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধ করবে।’’
এই কর্মশালায় সিলেট শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ জন শিশু অংশ নিয়েছে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।
হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র’র সভাপতিত্বে ও শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. নোমান মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, ফটো সাংবাদিক শংকর দাশ, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াহ্ইয়া মারুফ, সাংবাদিক মৃণাল কান্তি দাশ, শিক্ষক সঞ্জয় দাশ, শিক্ষক গোলাম রব্বানী, ফটো সাংবাদিক রুহিন আহমেদ, পল্লব ভাট্টাচার্য্য, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক শিশু সাংবাদিক তামিম আহমেদ, মিহির এবং বর্তমান শিশু সাংবাদিক ছামি ও সিয়াম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন