editor
প্রকাশিত: 9:21 PM, December 7, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ।
চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর এবং অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. মোঃ কামাল উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান ও আফরিন।
মাননীয় উপাচার্য নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা, সৃজন ও বিতরণের সর্বোচ্চ স্থান। এখানে শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় সবোর্চ্চ গুরুত্ব দেয়া আবশ্যক।” মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে একটি কঠিন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীরা সময়ের প্রতি নিষ্ঠাবান থেকে শিক্ষকদের আদেশ-উপদেশ মেনে পঠন-পাঠনে অধিকতর মনোযোগী হয়ে শিক্ষা জীবন শেষ করে পরিবার, সমাজ তথা দেশ-জাতির আশা-আকাঙ্খা পূরণে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিদায়ীরা এ বিশ্ববিদ্যালয়ের এম্বেসেডর। তাদের অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই প্রত্যাশিত।” মাননীয় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন।
অনুষ্ঠানে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ,কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন