editor
প্রকাশিত: 9:35 PM, December 8, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় সংগঠিত হল এক চাঞ্চল্যকর মর্মান্তিক কান্ড।প্রেমিকার বড় ভাইয়ের হাতে বেদড়ক প্রহৃত হয়ে অবশেষে অভিমানে বিষপান করে আত্মঘাতী হলেন এক প্রেমিক। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, প্রেমিক প্রেমিকার জুটি নাবালক ছিলেন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই এলাকায়।
ঘটনার বিবরণে মৃতের বাবা ও তাঁর আত্মীয় স্বজনরা সাংবাদিকদের জানান, মাতৃহারা একমাত্র কিশোরটি খোয়াই বয়েজ স্কুলে লেখাপড়া করত। পাশাপাশি গালর্স স্কুলে পড়ত সেখানকার অজগরটিলার দাস পদবীর নাবালিকাটি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওরা দুজন এক সঙ্গে প্রাইভেট টিউটরের কাছে পাঠাভ্যাসের ফলে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। এতে দুটি পরিবারের মধ্যে তেমন কোন আপত্তি ও ছিল না। সবাই চাইছিলেন ওরা প্রাপ্তবয়স্ক হলে বিয়েটা করে সংসার বেধে নিক। কিন্তু বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রেমিকার বড়ভাই নারাজ ছিল। এনিয়ে সে বার কয়েক প্রেমিক কিশোরকে শাসন সহ সতর্ক ও করে দেয় বলেও খবর পাওয়া গেছে। মোদ্দা কথায় মন্দের ভালো পরিস্থিতিতে চলছিল দুটি নাবালিকের প্রেম নিবেদন।
এর মধ্যে বুধবার (৬ ডিসেম্বর ) দিনে নাকি প্রেমিক কিশোরকে কাছে পেয়ে বেদড়ক মারপিট করে প্রেমিকার বড়ভাই। আর এতে অভিমানি হয়ে বাড়ি ফিরে রাতে বিষপান করে নেয় প্রেমিক কিশোরটি। এমনকি বিষপানের আগে সে মোবাইল ফোনে ভিডিও কল করে প্রেমিকার কাছে শেষ বিদায় ও চেয়ে নেয়। কিন্তু বিষপানের ঘটনাটি অন্য কেউও জানতেন না।
এদিকে রাতে বিষক্রিয়া বেড়ে গেলে কিশোরটিকে শেষ রাতে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়। এমন খবর পেয়ে তার প্রেমিকা তাকে দেখতে ছুটে যায় হাসপাতালে কিন্তু শেষরক্ষা …।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন