editor
প্রকাশিত: 6:10 PM, December 9, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ক্ষমতায় আসার পর ৯ বছর পার। তবে একটুকু ফিকে হয়নি মোদি ম্যাজিক। সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল আরও একবার সে প্রমাণ দিয়েছে। ব্র্যান্ড মোদিতে ভর করেই ভোট বৈতরণী পার করেছে বিজেপি। কংগ্রেসকে উৎখাত করে রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। তবে শুধুই দেশে নয়, গোটা বিশ্বই মোহিত মোদিতে। সাম্প্রতিক সমীক্ষা অন্তত সে কথাই বলছে। আরও একবার জনপ্রিয়তার তালিকায় তাই এক নম্বর স্থানটি দখল করলেন দেশের প্রধানমন্ত্রী। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নেতা কে? উত্তর খুঁজতে একটি বিশেষ সমীক্ষা করে মার্কিন কনসাল্টেন্সি সংস্থা মণিং কনসাল্ট। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেট্রিং ট্র্র্যাকার, বলছে, ৭৬ শতাংশ ভারতীয়ই মোদির নেতৃত্বে বিশ্বাসী। অর্থাৎ তাঁরা মনে করেন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ১৮ শতাংশ এই তত্ত্বে বিশ্বাসী নয়। আর ৬ শতাংশ মানুষ এনিয়ে কোনও মতামত দিতে রাজি নয়। জনপ্রিয়তার নিরিখে মোদি শুধুই শীর্ষে রয়েছেন তাই নয়, বিশ্বের বাকি রাষ্ট্রনেতাদের অনেকখানি পিছনে ফেলে দিয়েছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজের পক্ষে ভোট পড়েছে ৬৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোট নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেট। ৩৭ শতাংশ দেশবাসীর ভরসা নিতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঋষি সুলকের ঝুলিতে পড়েছে ২৫ শতাংশ ভোট। জনপ্রিয়তার নিরিখে একাধিক সমীক্ষায় শীর্ষ স্থান দখল করেছেন মোদি। তাঁর জনপ্রিয় তার কাছে কার্যত ফিকে অন্য রাষ্ট্রনেতারা। আর এই জনপ্রিয় তাকেই চব্বিশের লোকসভায় হাতিয়ার করতে চায় পদ্মশিবির।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন