editor

প্রকাশিত: 8:06 PM, December 9, 2023

সিলেট ইন্টারন্যাশনাল লিট-ফেস্ট ২০২৩ অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল লিট-ফেস্ট ২০২৩ অনুষ্ঠিত

পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের উদ্যোগে সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট ইন্টারন্যাশনাল লিট-ফেস্ট ২০২৩।

শুক্রবার (৮ ডিসেম্বর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্যের এই মিলনমেলায় দেশের কবি সাহিত্যিকের সরব উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।

বিদগ্ধ রাজনীতিবিদ ও সমাজসেবক বেগম শামসুন্নাহার মিনুর সভাপতিত্বে ও প্রভাষক মাহফুজা খানম এবং আহমাদ সালেহ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রতিবারের মতো এবারও সংগঠনের পক্ষ থেকে বাংলা সাহিত্যের কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরীতে সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের সংবর্ধিত ও অ্যাওয়ার্ড প্রাপ্ত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক এ কে শেরাম। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক, এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কবি রিপন মিয়া। সংক্ষিপ্ত বক্তব্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি সহ অনেকে।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক এ কে শেরাম, বিশিষ্ট শিক্ষাবিদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, অনুবাদক ও শিক্ষাবিদ মিহিরকান্তি চৌধুরী।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কবি এনায়েত হাসান মানিক, মুক্তিযুদ্ধ গবেষক ও ছড়াকার আল আজাদ, কবি ও শিক্ষাবিদ ড. মোস্তাক আহমদ দীন, কবি ও সম্পাদক পুলিন রায়, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিক্ষানুরাগী ও সমাজসেবক বুরহান হোসেইন, আমিনুল হক চুন্নু, গল্পকার সেলিম আউয়াল, শিরিন উসমান, কন্ঠশিল্পী মালতি পাল, কবি বিদু ভূষন ভট্টাচার্য্য, কবি ও নাট্যকার বাবুল আহমদ, কবি ও গবেষক বাছিত ইবনে হাবিব, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না, ভ্রমন লেখক মুয়াজ আফসার, সন্তু চৌধুরী, ঋষি কেশ সংকর, আজম আলী, ছয়ফুল আলম পারুল, উত্তম কুমার, ইছমত আরা মুক্তা, চন্দন দেবনাথ, গোপেশ সূত্রধর, আনোয়ার হোসেন মিসবা, হুসনে আরা কলি, মাসুদা সিদ্দিকার রুহী, কবি শান্তা কামালী, মুন্নি আক্তার, ইশরাক জাহান জেলি, শিপারা শিপা, শুকরানা বেগম, লুৎফুর রহমান তারেক, নওশাদ আহমদ, বিমান বিহারী, অনিক প্রধান, জাকির হোসাইন, জুঁই ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে প্রকাশিত সাময়িকী এর মোড়ক উন্মোচন করা হয়। বক্তাগণ নান্দনিক এই আয়োজনের জন্য এবং বরেণ্য কবি এ কে শেরামকে সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান করায় পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্যের প্রচার ও প্রসারে পোয়েটস পিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের মতো সাহিত্য সংগঠনগুলো অনন্য অবদান রাখছে। সাহিত্য সংগঠনের এরকম কার্যক্রম যেনো গতিশীল থাকে সেজন্য সবাইকে এগিয়ে আসা এবং শুদ্ধ ও মননশীল সাহিত্য চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন