editor
প্রকাশিত: 8:34 PM, December 9, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ঘূর্ণিঝড় “মিগজাউমের” জেরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অকাল বৃষ্টি। তার জেরে জেলায় জেলায় আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ঋনের বোঝা সইতে না পেরে আত্মঘাতী হলেন এক কৃষক।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে পূর্ব বর্ধমানের নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়ায় আমগাছ থেকে উদ্ধার হল কৃষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। ধৃত কৃষকের নাম সনাতন ঘোষ (৪৭)।
পরিবার সূত্রে প্রকাশ, ঋন নিয়ে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু অকাল বৃষ্টিতে তাঁর জমির সব আলু নষ্ট হয়ে গিয়েছে। তাতেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তারই মধ্যে এই ঘটনা। শনিবার (৯ ডিসেম্বর ) সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কৃষকের দেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এদিকে শুক্রবার (৮ ডিসেম্বর) আলু চাষে ক্ষতির জেরে আত্মঘাতী হয়েছিলেন খানাকুলের এক কৃষক।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন