editor
প্রকাশিত: 11:09 AM, December 10, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: পিকনিকের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। পাহাড়ি নদীতে পড়ে তলিয়ে যাচ্ছিল এক ছাত্র। আর নিজেদের জীবনের বিনিময়ে তাকে বাঁচালেন শিক্ষক সহ ২ জন। কালিম্পংয়ের বাংগির রেলি খোলায় এমন মর্মান্তিক দুর্ঘটনায় ২ জনের মৃত্যুতে কান্নার রোল। মৃত্যু হয়েছে শিক্ষক নির্মল রাই (৫০) এবং প্রিয়ঞ্জল ছেত্রী (১৩) নামে ২ জনের।
ভারতের পশ্চিমবঙ্গের দাজিলিংয়ের সেন্ট রবার্ট হায়ার সেকেন্ডারি স্কুলের মোট ৫৫ জন ছাত্রছাত্রী রেলি খোলার ধারে পিকনিক করতে গিয়ে ছিল শনিবার (৯ ডিসেম্বর) এদিন দুপুরে রেলি খোলায় স্নান করতে নামে উমং রাই নামে এক ছাত্র। পাহাড়ি নদীতে স্রোতের টানে তলিয়ে যেতে থাকে সে। তা দেখেই নদীতে ঝাঁপ দেন নির্মল রাই (শিক্ষক)। বন্ধুকে বাঁচাতে নদীতে নামে প্রিয়ঞ্জল ছেত্রী (১৩) ও। তাঁরা ২ জন সাঁতরে উমংকে বাঁচালেও নিজেরা আর সময় মতো নদী থেকে উঠতে পারেননি। এরপর কোনও ক্রমে তাঁদের উদ্ধার করে রাম্বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পিকনিকের দিন এমন ঘটনায় নিমেষেই শোকের পরিবেশ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন