editor
প্রকাশিত: 2:08 PM, December 10, 2023
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ এর বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালী থানায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মোহাম্মদ আলী মাহমুদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বীর মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন। আর তাদের সন্তানরা দেশকে বুকে ধারণ করে দেশের সেবায় কাজ করে যাচ্ছেন।
কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মনোজ কাপালি মিন্টু এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর ইউনিট ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, সন্তান কমান্ডের সহ সভাপতি ও টুরিস্ট পুলিশের সিলেট জেলার টিআই এস হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি মো. জাকারিয়া চৌধুরী জাকি, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সন্তান কমান্ড জেলা শাখার সদস্য, যুব কমান্ডের সভাপতি সেলিম আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. এজাজ আহমদ সহ কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন