editor
প্রকাশিত: 3:47 PM, December 10, 2023
৭৫ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আলোচনা সভা ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় শোভা যাত্রাটি সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বীনব্রীজের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “সকলের জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর গ্লোবাল মেম্বার ও সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সিপার এর সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডভোকেট দিলীপ কুমার দাস। এসময় তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি সকলের নিরাপত্তা বিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার। মানবাধিকার একটি বিশদ ও সামগ্রিক বিষয়। কিন্তু দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক রায়হান আহমেদ রেহান, সদস্য তৌফিকুর রহমান হাবিব, রুহুল আমিন তালুকদার, সাবিনা ইয়াসমিন, শরিফ আহমেদ, মুহিন আহমেদ মঞ্জুন নোমানী, নজরুল ইসলাম হৃদয়, আজিজুল হক, লিমন আহমেদ, দেবজ্যোতি ধর পাপ্পু, ইভান হোসেন, রুমান আহমেদ, পারভীন খান, সাবিনা ইয়াসমিন, রাজন আহমেদ আরিয়ান, অপু, হাবিব প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন