editor
প্রকাশিত: 4:26 PM, December 10, 2023
“সুস্থ দেহ সুন্দর মন, সবার সাথে সদাচরণ” এই মূল শ্লোগানকে ধারণ করে শহরের অভিজাত আবাসিক এলাকা শাহজালাল উপশহরে ২০১২ সালে গঠিত প্রাতঃভ্রমণ ক্লাব এর ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত (৯ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৭ টায় শহরের একটি অভিজাত হোটেলে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় জীবন সদস্যগণের উপস্থিতিতে ও মতামতের প্রেক্ষিতে অত্যন্ত আন্তরিকপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়।
প্রাত:ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় ক্লাবের বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন। আয়-ব্যয়ের হিসাবের নিরীক্ষণ করেন সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্টা শাখার ব্যবস্থাপক ও ক্লাবের জীবন সদস্য এইচ এম হাবিবুর রহমান চৌধুরী এবং শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্লাবের জীবন সদস্য মোহাম্মদ আতাউর রহমান।
সভায় উপস্থাপিত উভয় প্রতিবেদনের উপর জীবন সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন ও তা সভায় অনুমোদিত হয়।
সভায় আগামী ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি উপস্থিত জীবন সদস্যগণের মতামত ও পরামর্শের মাধ্যমে গঠিত হয়। আগামী দু’বছরের জন্য প্রাতঃভ্রমণ ক্লাব, শাহজালাল উপশহর এর নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- সভাপতি প্রফেসর ডা: আবদুল ওয়াহিদ, সহ সভাপতি মাওলানা মো. ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম (আবুল লেইছ), সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, প্রচার সম্পাদক এ কে এম সামসুন নূর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক কবি আব্দুল বাসিত খান। কার্যনির্বাহী সদস্য আব্দুস শুকুর বকুল, আবু তাহের চৌধুরী, মো. কামাল হোসেন ভূঁইয়া, আবু বক্কর সিদ্দিক, মো. আব্দুল্লাহ আল জাফর।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন