editor
প্রকাশিত: 9:40 PM, December 10, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধগতি হওয়ায় বাজার মনিটরিং নামছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, পিয়াজ আলু তৈল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধগতি হওয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা ও সহকারী ভূমি মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন।
রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সবচেয়ে বড় বাজার বুল্লা বাজার উপজেলা সংলগ্ন কালাউক বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদেরকে বলেন, গুজবে কান না দিয়ে নিয়ম অনুযায়ী ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ দেন এবং অতিরিক্ত দামে যাতে বিক্রি না করা হয় সেদিকে নির্দেশনা দিয়ে আরো বলেন কোন ব্যাক্তি যদি অস্থিতিশীল এবং সিন্টিকেট করার চেষ্টা করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বাজার মনিটরিং ব্যাপারে আমরা নজরদারিতে রয়েছি বাজার স্বাভাবিক অবস্থা না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে আমরা আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি। সরকার নির্ধারিত রেট করে দিয়েছেন পাইকারি ১২০ টাকা করে ক্রয় করবে খুচরা ১২৫ টাকা করে বিক্রি করবেন।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব সদর উপজেলার সাধারণ সম্পাদক শাহ মোঃ ফরহাদ,
উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব মহসিন সাদেক,।
এ অভিযানে সহযোগিতা করেন সিও হৃদয় সূত্রধর থানা পুলিশের এসআই আখতার হোসেন সহ একদল পুলিশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন