editor
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
অনলাইন ডেস্ক
ডিজিটাল নিনজা কোডমাস্টার্স ২০২০ -এর মাধ্যমে একটি কোডার্স কমিউনিটি তৈরিতে আবেদন পত্রের আহ্বান জানিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগটি স্থানীয় ডেভেলপারদের পরস্পরের সাথে যুক্ত করে তাদের ডিজিটাল স্কিল বাড়াতে সহায়তা করবে। যার মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় সমাধান দিতে পারবে। ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবাদানে তরুণদের দক্ষ করে তুলতে গ্রামীণফোনের ধারাবাহিকভাবে নানা কার্যক্রমের অংশ এটি।
গ্রামীণফোন জানায়, ডিজিটাল নিনজা ‘কোডমাস্টার্স’ হ্যাকাথন গ্রামীণফোনকে মর্ডানাইজেশন ও ডিজিটালাইজেশনের লক্ষ্য পূরণে দক্ষ কোডার্স ও ডেভেলপারস খুঁজে পেতে সহায়তা করবে। এ উদ্যোগের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যাস্যুরেন্স ও বিজনেস অ্যানালিস্ট ডেভেলপারসরা বিভিন্ন সল্যুশন ডেভেলপ করার ও পুরস্কার প্রাপ্তির পাশাপাশি বিভিন্ন চমত্কার প্রজেক্টের অংশ হতে পারবেন।
এ ছাড়া জানানো হয়, কোডমাস্টার্স-এ প্রতিটি ক্যাটাগরি থেকে গ্রামীণফোন একজন বিজয়ী এবং একজন রানার আপ বাছাই করবে। বিজয়ীদের প্রত্যেকে পুরস্কার হিসেবে এক লাখ টাকা দেয়া হবে এবং রানার আপকে দেয়া হবে ৫০ হাজার টাকা।
কোডমাস্টার্স ইভেন্ট নিয়ে একটি ওয়েবিনার আয়োজন করছে গ্রামীণফোন। এই ওয়েবিনারটি আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ওয়েবিনারে অতিথিরা অংশগ্রহণকারীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও উৎসাহ দেবেন। এরপর হ্যাকাথন পার্ট-১ ডিসেম্বরের ৫ তারিখ ও হ্যাকাথন পার্ট-২ ডিসেম্বর ১১ তারিখ অনুষ্ঠিত হবে।
এ নিয়ে গ্রামীণফোনের প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন বলেন, চতুর্থ শিল্প বিল্পবের এ যুগে আমাদের লক্ষ্য ও পরিবর্তনের সাথে মানিয়ে নিতে কারিগরি দক্ষতা ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
1 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
8 শাল্লা প্রতিনিধি: 6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
8 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
8 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
4 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,