editor
প্রকাশিত: 7:20 PM, December 12, 2023
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের (প্রার্থিতা বৈধ বা বাতিল) বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানিতে ডা. দুলালের মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন।
যাচাই-বাছাইয়ের পর সেটি বাতিল করেন সিলেটের জেলা প্রশাসক। অবশেষে আপিলে তার মনোনয়নপত্র বৈধ হলো।
এক প্রতিক্রিয়ায় ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল আমাকে মনোনয়ন না দেয়ায় দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষণায় আমি স্বতন্ত্র প্রার্থী হই। মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার আমার মনোনয়ন বাতিল করেন। পরে, নির্বাচন কমিশনে তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে কমিশন আমার মনোনয়নটি বৈধ ঘোষণা করেন।
ডা. দুলাল তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে