editor
প্রকাশিত: 8:41 PM, December 12, 2023
প্রফেসর শফিকুর রহমান এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে ওসমানী মেডিকেল কলেজ থেকে ২০২৩ সালের এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নুসরাত জাহান বৃষ্টি সহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের চরুগাঁও গ্রামের ২০২৩ সালের এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ ডিসেম্বর নগরীর টুকেরবাজারের চরুগাঁও গ্রামের অনুষ্ঠিত হয়।
প্রফেসর শফিকুর রহমান এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ হেলাল উদ্দিন।
জুম্মান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি হাজী নজির হোসেন, মাষ্টার আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, তারেক আল মামুন, মোঃ হানিফ আলী, মৌলানা ওসমান গণী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৩ সালের এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান বৃষ্টি, এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীবৃন্দ- মানসুফা আক্তার, মোঃ তামিম আহমদ, সোনিয়া আক্তার, আফসানা হোসেন সিমি, সামসুন নাহার আনিকা, মোছাঃ তুহিনা আক্তার সোহানা, শহীদুল ইসলাম শাহারিয়ার, মোছাঃ তাছকিয়া আক্তার তাজিন, লিছান আহমদ, মাহিমা বেগম মিতু, ফাতেহা বেগম, মিলা আক্তার লাবণ্য, আমিনা বেগম তাহিন, মরিয়ম হোসেন তাছনিয়া, আরিফ আহমদ মাহিম, শূচী আলভী আজরাফ এবং হাফিজ আরহাম আহমদ সুমন, হাফিজ ফাহিম আহমদ নাঈম, হাফিজ ইফতেখার হোসেন রাহি-কে সম্মাননা সনদ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন