editor
প্রকাশিত: 4:52 PM, December 13, 2023
বিএনপি কেন্দ্র আহুত ১১তম দফার ৩৬ ঘন্টা অবরোধের শেষ দিন বুধবার অবরোধের সমর্থনে নগরীতে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর যুবদল। ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মী বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর মদীনা মার্কেট এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, আমিনুর রহমান আমিন, যুবদল নেতা জুয়েল আহমদ জুবেদ, দুলাল আহমদ, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, শামীম রেজা, শাহেল রহমান, রিপন চৌধুরী, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিহাব খাঁন, এম এ হাসান, নূর মোহাম্মদ খান তাইফুর, মাকসুদুল করিম ইমন, হোসেন আহমদ, সবরুল ইসলাম নেপুর, কবির হোসেন, শাহীন উদ্দিন আহমেদ, আব্দুল আলীম, সাইফুল ইসলাম, কামাল হোসেন, মুজিবুল হক রাহাত, আলী আহসান হাবীব, ইমাম উদ্দিন রুজেল, সামাদ হোসেন সাজু, বাবলা আহমদ, আবুল হোসেন, শিপলুজ্জামান শিপলু, হুমায়ূন কিবরিয়া জুনেল, সাদ্দাম হোসেন লিটু, আমিনুল হক তুহিন, মাহবুবুল আলম সৌরভ, লায়েক আহমদ, তানভীর আহমেদ বাবলা, সাদ্দাম হোসেন, তানজিম হোসেন লিটন, এ টি এম ফখরুল, পারভেজ আহমেদ, রাজন আহমদ নাজমুল ইসলাম, সৈয়দ আবু ওয়াকিল, নাজমুল ইসলাম আখল, কামরান উদ্দিন অপু, নজরুল ইসলাম, সুহান, ফয়সল, মুহিবুর, শহিদুল, ইমন আহমদ, জাবেদ, মিলাদ, সুয়েব ও তোফায়েল প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন দমিয়ে রাখতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সাজা দেয়া হয়েছে। সারাদেশের ন্যায় সিলেটেও গণগ্রেফতার চালানো হচ্ছে। অন্যায়ভাবে আটক মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লা শফি সাইদ (সাহেদ), কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ওসমান গনি, মোস্তফা আহমেদ ইসহাক, রাসেল আহমদ, মহানগর যুবদল নেতা রাসেল আহমদ, আফজল হোসেন সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন