editor
প্রকাশিত: 7:15 PM, December 13, 2023
প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সামজিক সংস্থা সিলেটের বিভাগীয় সভাপতি কবি শামীমা আক্তার ঝিনুর দ্বিতীয় কাব্যগ্রন্থ “ভিন্ন আবেগের অভিন্ন নথি” এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রিয়জন সাহিত্য প্রকাশনী ঢাকার প্রকাশক কবি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও কবি লুৎফুর রহমান তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন কথাসাহিত্যিক অভিনেতা ওশহীদ বুদ্ধিজীবি সন্তান এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলার সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সিলেট উইমেন্স কলেজের অধ্যক্ষ ও শিক্ষাবীদ কালাম আজাদ, গল্পকার সাংবাদিক সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী।
এসময় কবির গ্রন্থের উপর আলোচনা ও কবিতা পাঠে অংশগ্রহন করেন কবি ও সংগঠক ধ্রুব গৌতম, কবি মাসুদা সিদ্দিকা রুহী, ইশরাক জাহান জেলী, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু, এখলাসুর রহমান, নিলুফা ইয়াসমিন নিলু, শিপারা শিপা, বদরুল ইসলাম রাজু লস্কর, কবি জালাল জয়, সুরাইয়া পারভীন লিলি, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক এমরান ফয়ছল, বিহারী, ওবায়েদুল মুন্সী, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, কামাল আহমদ, ইমামুল ইসলাম রানা নওশাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি রিপন মিয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন