editor

প্রকাশিত: 1:41 PM, February 14, 2022

বিয়ানীবাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

বিয়ানীবাজারে ভূমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

আহত রুবেল আহমদ

মোঃ জসিম উদ্দিন, বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামে বসত বাড়ির ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পাশের বাড়ির প্রতিপক্ষের হামলায় অপর পক্ষের মা কুলসুমা খানম ও ছেলে রুবেল আহমদ আহত হয়েছেন। আহত রুবেল আহমদ কে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ১৩ ফেব্র“য়ারী রবিবার বেলা ১১ টায় এই ঘটনাটি ঘটে। আহত রুবেল আহমদ স্থানীয় পাতন গ্রামের মৃত গৌছ উদ্দিন পুত্র। অভিযুক্ত হামলাকারীরা তাদের পাশের বাড়ির অধিবাসী টিপু আহমদ গং।
জানা যায়, রুবেল আহমদ এর বসত বাড়ির সীমানা ঘেঁষা বাড়ির মালিক টিপু আহমদ গং। দীর্ঘদিন থেকে টিপু আহমদ গংরা দাবী করে আসছে রুবেল আহমদ এর বাড়ির ভিতর তাদের মালিকানাধীন ভূমি রয়েছে। তাই তারা এই ভূমির দখল নিতে চায়, কিন্তু তারা বৈধ কোন দলিলপত্র দেখাতে পারেনি। এদিকে রুবেল আহমদ দাবী করেন বৈধ পন্থায় পৈত্রিক মালিকানা সূত্রে পাওয়া তার বসত বাড়ির ভূমি প্রতিপক্ষ টিপু আহমদ গংরা অবৈধ ভাবে ষড়যন্ত্রমূলক পায়তারার মধ্য দিয়ে গায়ের জোরে জবর দখল করে নিতে চাচ্ছে। তারা মারধরসহ নানা ভাবে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করে এই ভূমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। ঘটনার দিন বেলা ১১ টায় রুবেল আহমদ এর বাড়ির ভিতর খোলা জায়গায় শিশুদের খেলাকে কেন্দ্র করে টিপু আহমদ এসে অকথ্য ভাষায় কুলসুমা খানমকে গালাগালি করেন। এতে রুবেল আহমদ এর মা কুলসুমা খানম প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে উঠে টিপু আহমদ। এ সময় টিপু আহমদ ও তার ভাইয়েরা একত্রিত হয়ে কুলসুমা খানম কে মারধর করে। মাকে মারতে দেখে রুবেল আহমদ ছুটে এসে বাধা দেয়। তখন টিপু আহমদ ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্র লাঠি ও চাকু দিয়ে রুবেল আহমদ এর উপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে রুবেল আহমদ এর মাথা ও শরীরের বিভিন্ন অংশে বেদড়ক মারধর করে। সে মাটিতে লুটিয়ে পড়লে চাকু দিয়ে তার বাম পায়ে আঘাত করে হামলাকারীরা। এতে রুবেল আহমদ এর মাথা ও পা রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। এ সময় কুলসুমা খানম চিকিৎকার দিলে পাশবর্তী বাড়ির লোকজন ছুটে এসে হামলাকারীদের হাত থেকে মা ও ছেলেকে রক্ষা করেন। পরে প্রতিবেশী লোকজন রক্তাক্ত রুবেল আহমদ কে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার মা ও ছেলে এখন চরম নিরাপত্তাহীন ভূগছেন জানিয়ে ভিকটিম কুলসুমা খানম বলেন, আমার স্বামীর পৈত্রিক সম্পত্তির বৈধ মালিক আমি ও আমার সন্তানরা। এই বাড়িতে যুগ যুগ ধরে আমার স্বামী ও শশুর বসবাস করে আসছেন। কিন্তু এখন ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগের শক্তি ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠা টিপু ও তার ভাইয়েরা গায়ের জোরে অন্যায় ভাবে আমাদের বসতবাড়ির ভূমি জবর দখল করে নিতে চাচ্ছে। তাই তারা আমার পুত্র রুবেল আহমদ কে প্রাণনাশের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। প্রতিবেশী লোকজন ছুটে না আসলে আজই তারা আমার ছেলে রুবেল আহমদ কে মেরে ফেলত সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা করতে থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের মামলাটি গ্রহণ করেনি, কারন অভিযুক্তরা ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক। এদেশে এখন আইন-কানুন, পুলিশ সব তাদের আওয়ামী লীগের দখলে। তাই আমি আমার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্ধিগ্ন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর