editor
প্রকাশিত: 7:05 PM, December 14, 2023
যথাযোগ্য মর্যাদায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেয়ালিকা প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় শেখ রাসেল দেয়ালিকায় বুদ্ধিজীবী দিবস কর্নার উন্মোচন করেন প্রধান অতিথি অধ্যক্ষ মো. ফয়জুল হক।
এরপর কলেজ শাখার প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলমের পরিচালনায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনা পর্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া নিশি ও আবু বকর সিদ্দিক ইকবাল। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক সাইফুর রহমান সাইফ এবং অর্থনীতি বিভাগের প্রভাষক রাজন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হক বলেন, ১৪ ডিসেম্বর, এদিন বাঙালি তাঁর সূর্যসন্তানদের হারিয়েছিল। এর দুদিন পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছিলাম। যার প্রাক্কালে আমাদের দিতে হয়েছিল এত রক্ত আর অশ্রুভেজা ত্যাগ তিতিক্ষা। এসকল ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আজকের বাংলাদেশ। শহিদের ত্যাগ তিতিক্ষা তখনই সার্থক হবে যখন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। তিনি বুদ্ধিজীবী সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন