editor
প্রকাশিত: 3:45 PM, December 14, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: সংসদে হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অধিবেশন শুরুর আগেই শীর্ষ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আরও ৩ হেভিওয়েট নেতা হাজির ছিলেন এই বৈঠকে।
জানা যায়, সংসদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠক ডেকেছিলেন মোদি। হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ও অনুরাগ ঠাকুর। সংসদে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৮ জন নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। সংসদ ভবনে ঢোকার পথেই দায়িত্বে ছিলেন ওই ৮ জন।
বুধবার (১৩ ডিসেম্বর) সংসদে হইচই ফেলে দেয় ২ হানাদার। অধিবেশন চলাকালীন স্মোক বম্ব নিয়ে প্রতিবাদ শুরু করে তারা। ইতিমধ্যেই ৬ অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএর আওতায় মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে পুলিশ। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রাথমিক তদন্তে। জানা গেছে, বদল অধিবেশন চলাকালীনই সংসদে ঢুকে যাবতীয় খোঁজখবর নিয়েছিল অভিযুক্তরা। কিভাবে ভবনে ঢুকে হামলা চালানো হবে, তা স্থির করতে নতুন সংসদ ভবনের রেপ্লিকা ও বানিয়ে ছিল তারা। ৬ জনই সংসদে ঢুকতে চেয়েছিল বলে সূত্রের খবর। রেডিও ট্যাক্সি চেপে সংসদের দিকে যায় ৬ আততায়ী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাদের ৫ জনকে। তবে সংসদের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কি করে স্মোক বম্ব নিয়ে ঢুকে পড়লেন ২ ব্যক্তি, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তব্যে গাফিলতির দায়ে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৮ নিরাপত্তা আধিকারিককে। সংসদের মূল প্রবেশপথ ও দরজার কাছেই তাঁদের ডিউটি ছিল।
বুধবার (১৩ ডিসেম্বর) এর ঘটনার পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উত্তাল হয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব দাবি করেন বিরোধীরা। হট্টগো
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন