editor
প্রকাশিত: 8:31 PM, December 15, 2023
সিলেট নগরীর তেলিহাওরে অবস্থিত ঐতিহ্যবাহী নন্দিতা সিনেমা হলকে নতুন আঙ্গিকে ও ব্যবস্থাপনায় হলের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিনেমা হলের প্রধান ফটকে ফিতা কেটে এই উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বিনোদন সংস্কৃতি অঙ্গনকে আরো সমৃৃদ্ধ করতে পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, সিলেটবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে নন্দিতা সিনেমা হল। তিনি প্রেক্ষগৃহের ভিতর পরিদর্শন করে কিছু সময় ছবি দেখে বলেন, এ সিনেমা হলে মানসম্মত রুচিশীল সিনেমা দেখাতে সক্ষম হয়েছে। সেজন্য তিনি সিনেমা হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নন্দিতা সিনেমা হলের নতুন ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বলেন, এ সিনেমা হলটি নতুন আঙ্গিকে আধুনিকী করণের মাধ্যমে এখন থেকে দর্শকদের আকর্ষন করতে দেশী ছবির পাশাপাশি ভারতীয় হিন্দি ও বাংলা ছবি আমদানি করতে অনুমতি পেয়েছেন। সেজন্য ভারতীয় হিন্দি ও বাংলা ছবি নন্দিতা সিনেমা হল কর্তৃপক্ষ দর্শকদের দেখাতে ব্যবস্থা নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সতীশ দেবনাথ ঝন্টু, নন্দিতা সিনেমা হল কর্তৃপক্ষের সত্ত্বাধিকারী ধন মিয়া লস্কর, মহানগর শ্রমিকলীগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, রুবেল আহমদ, প্রচার সম্পাদক রাজিব রানা, মহানগর হকাসর্ লীগের আহবায়ক রকিব আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সিংহ, বাবলু আহমদ, খোকন প্রমুখ।
অনুষ্ঠানে নন্দিতা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন সিলেট সিটি মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন