editor
প্রকাশিত: 9:52 PM, December 15, 2023
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ও এবি ব্যাংক পিএলসি এর সহযোগীতায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অডিটরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল নারী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী সংগঠনকে সম্মাননা প্রদান ও উদ্যোক্তাদের পন্য প্রদর্শনী ও বিক্রয় ব্যবস্থা।
কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজনিন আক্তার কনার সভাপতিত্বে ও গ্রাসরুটস এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআরসি এর সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ হালিম।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী, এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান অলিউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডা. নাজরা চৌধুরী, ডা. স্বপ্নিল মাহাতু, ডা. সাবরিনা আহমেদ, ডা. নাফিসা সবনম, অনিতা দাশ গুপ্ত, ফাতেমা সুলতানা, নাদিরা চৌধুরী রুমু, মিতু রায় প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন