editor
প্রকাশিত: 10:28 PM, December 15, 2023
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন।
শুক্রবার তিনি গোলাপগঞ্জে এসে পৌছলে আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী চিন্তা ও কর্মকান্ডের দিকে তাকিয়ে আছে বহির্বিশ্ব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত।
এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তাৎক্ষনিক এ অভ্যর্থনা সভায় দলীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, স্থানীয় আওয়ামী রাজনীতির প্রাণশক্তি হলেন শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। তিনি সর্বদা আদর্শ রাজনীতির চিন্তা করেন। নিজের চেয়ে দলকে প্রাধান্য দেন।
বক্তারা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর নেতৃত্বে গোলাপগঞ্জে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, কার্যকরী সদস্য মো: নুরুল ইসলাম, সেলিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রনি, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিফজুর রহমান, আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, বাবুল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জুবের আহমদ, মো: নাজিম উদ্দীন, সুলেমান আহমদ, মো: নাজিম উদ্দীন, সিলেট জেলা তাঁতীলীগের সহ সভাপতি নায়েদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আফজাল হোসেন, রুশন আহমদ, সুলতান আলী, পৌর যুবলীগ নেতা আলী হোসেন, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকছুছ আলম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, সুয়াইবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, সহ সভাপতি আলী হোসেন, জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, আতাউর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, সিলেট জেলা কৃষক লীগের সাবেক সদস্য মো: জহিরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মাছুম, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ, তারেক আহমদ, নিয়াজ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আহমদ খান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদ আহমদ, হোসাইন আহমদ, রেদওয়ান আহমদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ লাকি, পৌর ছাত্রলীগ নেতা ছামি আহমদ, আমান উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মাছুম আহমদ প্রমুখ।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে গোলাপগঞ্জ পৌরশহরে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর নেতৃত্বে স্বাগত মিছিল বের করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন