editor
প্রকাশিত: 10:38 PM, December 15, 2023
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) সিলেট জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর জেলরোডস্থ অস্থায়ী কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান ও বিভাগীয় সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
ডা. মালা রানী দে এর সভাপতিত্বে ও সুমন চক্রবর্তী এবং বাবলী দেবী সিনহা এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগিশিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী ঝন্টু চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাগিশিক এর উপদেষ্ঠা এল লন্দলাল সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগিশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অম্লান কুমার কার্তিক, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ এর অধ্যক্ষ ও বাগিশিক ঢাকা মহানগর এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সুনির্মল রায়, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কমিটির সুভাষ চন্দ্র সরকার, হবিগঞ্জ জেলা কমিটির আহবায়ক শ্রী বিশাল গোবিন্দ দাস অধিকারী, শ্রী বিভাস ব্যানার্জী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন হবিগঞ্জ জেলা কমিটির ভুব নন্দ দাস অধিকারী। স্বাগত বক্তব্য বাগিশিক সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ধ্রুব জ্যোতি দে, সহ সম্পাদক দিলীপ দাস জয়, প্রচার সম্পাদক প্রনত কান্ত দেব, অর্থ সম্পাদক ডা. শিবানী আচার্য্য, বিয়ানীবাজার উপজেলার নিতাই পদ দাস, রিংকু রানী দে চুমকি। সংগীত পরিবেশন করেন দেবল চন্দ্র দাস ও তাপস কান্তি দে। তবলায় ছিলেন ত্রিদিব দে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাগিশিক এর সদস্য প্রজ্ঞা দে, তুমকী, শ্রাবন্তি দাস, শুকলা দাস, স্বপ্না আচার্য্য। অনুষ্ঠান শেষে ডা. মালা রানী দে-কে সভাপতি ও সুমন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক এবং ধ্রুব জ্যোতি দে-কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি শপথ পাঠ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন