editor

প্রকাশিত: 1:50 PM, November 17, 2020

পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন করলেন পরিকল্পনামন্ত্রী

পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের ৫০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন করলেন পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফুটানো লক্ষ্য আওয়ামী লীগ সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের পিছিয়ে থাকা অঞ্চল ও জনগোষ্ঠীকে উন্নয়নের মুল স্রোতধারায় নিয়ে যেতে আমরা কাজ করছি। ৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছিলাম বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন চলছে।
তিনি বলেন, আমি হাওরের মানুষ। ছোট বেলায় দেখছি হাওরের মানুষ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কত কষ্ট করেছেন তাই হাওর এলাকার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখন দেশে পানির সংকট থাকবে না। গ্রামে গ্রামে আমরা পানি পৌঁছে দিতে কাজ শুরু করেছি।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের জন্য নয় এটা সুনামগঞ্জের হাওর এলাকার শিক্ষার উন্নয়নের জন্য। আমরা সব দিক বিবেচনা করে একটি স্থান প্রস্তাব করেছি। কিন্তু একজন ব্যক্তি বিভ্রান্তি ছড়াচ্ছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ায় জন্য তিনি আহ্বান জানান।
তিনি বলেন, দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক যোগাযোগ স্থাপনে ফ্লাইওভার প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজও শুরু হবে। এতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
গতকাল সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর সদরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে ৫০ কোটি টাকা ব্যয়ে পৌরসভায় ২৫ কি.মি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ট্রিটমেন্ট প্লান্ট, ওভারহেড ট্যাংক ও ড্রেইনেজ কাজের উদ্ধোধন এবং গভীর নলকূপ, টুইন-পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী ভিডিও কনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জগন্নাথপুর পৌরসভার যৌথ আয়েজনে উন্নয়ন প্রকল্প উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আব্দুর রব সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলার জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী’র রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
মাদরাসা শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, গীতাপাঠ করেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী। এসময় উপজেলার বিভিন্ন শ্রেনি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে নলকূপ, টুইন-পিট ল্যাট্রিন বিতরণ করা হয়। শেষে পৌর পয়েন্টে প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে