editor
প্রকাশিত: 12:25 PM, December 16, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া- বর্ধমান লোকাল চলন্ত ট্রেনে চলল গুলি। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জিআরপি কনস্টেবল। তাঁর আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটে জিআরপিতে খবর পৌঁছায় হাওড়া- বর্ধমান লোকালের ১জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বর্ধমানের পালসিটে দাঁড়িয়ে থাকা ওই লোকাল ট্রেনে যুবককে উদ্ধার করা হয়। মৃতের গায়ে জিআরপির পোশাক। পাশে পড়ে রয়েছে বন্দুক। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মৃতের নাম শুভংকর সাধুখাঁ (৪২) তিনি পূর্ব বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। রাতের ট্রেনে কর্তব্যরত ছিলেন। দেহের পাশ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সার্ভিস রিভলবার দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কি কারণে আত্মঘাতী হয়েছেন ওই জিআরপি কনস্টেবল। তা এখনও স্পষ্ট নয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন