editor
প্রকাশিত: 1:47 PM, December 16, 2023
বঙ্গবন্ধু সবসময় শ্রমিকদের আগলে রাখতেন-ভালোবাসতেন। পিতার দেখানো পথেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের আগলে রাখেন। শ্রমিকদের সব দাবি পূরণ করে শ্রমিকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৮টায় জাতীয় শ্রমিক লীগ বিশ্বনাথ উপজেলা শাখা ও বিশ্বনাথ পৌর শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সব দাবি পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। শ্রমজীবীসহ সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।
বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমীর আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং বিশ্বনাথ পৌর শ্রমিক লীগের আহ্ববায়ক আজাদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামীম রশীদ চৌধুরী, উপ-প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্ববায়ক মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের দরসেট শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রুশুন চেরাগ আলী, জেলা শ্রমিক নির্বাহী সদস্য শংকর দাস শংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক।
সভায় আরোও বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের আহ্ববায়ক আজাদ আহমদ, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক বিজয় চন্দ্র বলাই, সালেহ আহমদ রাজন, রবিউল আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আখলুছ আলী, পৌর শাখা যুগ্ম আহ্ববায়ক শামসুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্ববায়ক আলাউদ্দিন আলী, যুগ্ম আহ্ববায়ক ওবায়দুল মিয়া, যুগ্ম আহ্ববায়ক রুহুল আমীন, যুগ্ম আহ্ববায়ক অজিত দে, যুগ্ম আহ্ববায়ক জামাল মিয়া, পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি রফিক আলী, জাতীয় শ্রমিক লীগ দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আর্শিদ আলী, দেওকলস ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছুরাব আলী, রামপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইরান আহমদ, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছবর আলী, লামাকাজী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দুধু মিয়া, দেওকলস ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, লামাকাজী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন পৌর শ্রমিক লীগের যুগ্ম আহ্ববায়ক সোনাফর আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সহ-অর্থ সম্পাদক দুলাল আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন